সন্তানের লালন-পালনে, পিতা-মাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এটা নিশ্চিত করা যে তাদের সন্তান সর্বদা নেক সঙ্গীর সহচর্যে থাকে এবং ভালো পরিবেশের সংস্পর্শে থাকে।
ভালো পরিবেশ এবং নেক সংসর্গ সন্তানের হৃদয়ে এক অমোচনীয় ছাপ ফেলবে যা পরবর্তীতে তার চিন্তাভাবনাকে গঠন করবে এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে রূপ দিবে।
ফলস্বরূপ, সন্তান ইসলামের সঠিক মানসিকতা নিয়ে বড় হবে এবং তার হৃদয় ইসলামের সত্যিকারের মূল্যবোধ দিয়ে গঠিত হবে।
হাদীসে ব্যাখ্যা করা হয়েছে যে, প্রতিটি শিশু পবিত্র ফিতরাত (স্বভাব) নিয়ে জন্মগ্রহণ করে। এই ফিতরাত তাকে বড় হওয়ার সাথে সাথে ইসলামের সত্যতা দেখতে ও বুঝতে সক্ষম করবে। তবে, সন্তান ভুল পরিবেশে থাকার মাধ্যমে ভুল ধর্মের দিকে প্রভাবিত হয়। তাই, ইহুদী, খ্রিস্টান, বা অগ্নিপূজকের ঘরে জন্ম নেওয়া শিশু তার পিতা-মাতার ধর্ম গ্রহণ করে।[1]
[1] صحيح البخاري، الرقم: 1385
Alislaam – বাংলা