হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) প্রতিদিন বারো হাজার বার ইস্তিগফার করতেন

عن عكرمة رحمه الله أنه قال: قال أبو هريرة رضي الله عنه: إني لأستغفر الله وأتوب إليه كل يوم اثني عشر ألف مرة (معرفة الصحابة، الرقم: 4762)

ইকরিমাহ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন:

“আমি প্রতিদিন বারো হাজার বার ইস্তিগফার ও তাওবা করি।” (মা’রিফাতুস সাহাবাহ #৪৭৬২)

আল্লাহ তা’আলা হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু)-কে আশ্চর্যজনক স্মৃতিশক্তি দান করার কারণ

হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) একবার লোকদেরকে সম্বোধন করে বললেন:

তোমরা বলছো, “এটা কেমন কথা যে আবু হুরাইরাহ রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) থেকে এত বেশি হাদীস বর্ণনা করছে, অথচ মুহাজিরীন ও আনসারদের মধ্য থেকে অন্যান্য সাহাবাগণ রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) থেকে এই হাদীসগুলো বর্ণনা করছেন না?”

এর কারণ হলো, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর যুগে আমার মুহাজির ভাইয়েরা বাজারে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি পেটের জন্য যতটুকু যথেষ্ট ততটুকুতেই সন্তুষ্ট থেকে রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সাহচর্যে থাকতাম। তাঁরা যখন অনুপস্থিত থাকতেন তখন আমি উপস্থিত থাকতাম, আর এখন তাঁরা ভুলে গেলেও আমি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর হাদীসগুলো মনে রাখি।

একইভাবে, আমার আনসারী ভাইয়েরা তাঁদের বাগান দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন, আর আমি ছিলাম সুফফার গরীব সাহাবাদের মধ্য থেকে একজন গরীব মানুষ (অর্থাৎ রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর মসজিদে অবস্থানকারী)। এখন তাঁরা ভুলে গেলেও আমি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর হাদীসগুলো মনে রাখি।

এরপর হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) আল্লাহ তা’আলা তাঁকে এমন অসাধারণ ও আশ্চর্যজনক স্মৃতিশক্তি দান করার কারণ উল্লেখ করলেন যা অন্যান্য সাহাবাদেরকে দান করা হয়নি। তিনি বলেন:

একবার, যখন রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) একটি হাদীস বর্ণনা করছিলেন, তখন তিনি মজলিসে উপস্থিত লোকদেরকে বললেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি এখন যা বলছি তা শেষ না হওয়া পর্যন্ত আমার সামনে তার চাদর মাটিতে বিছিয়ে দিবে, এবং এরপর সে তার চাদর তুলে তার শরীরে জড়িয়ে নিবে, সে আমি যা বলছি তার সবকিছু মনে রাখবে (অর্থাৎ সে আমার কাছ থেকে শোনা সমস্ত হাদীস মনে রাখবে এবং ভুলবে না)।”

হযরত আবু হুরাইরাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, “রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর কাছ থেকে এ কথা শোনার পর, আমি সাথে সাথে আমার চাদর রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর সামনে মাটিতে বিছিয়ে দিলাম, এবং যখন রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) তাঁর মুবারক হাদীস বলা শেষ করলেন, তখন আমি সাথে সাথে আমার চাদর তুলে আমার শরীর ও বুকের সাথে জড়িয়ে নিলাম।”

তিনি এরপর বললেন, “সেই মুহূর্ত থেকে, আমি রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর কাছ থেকে যা কিছু শুনেছি তা কখনো ভুলিনি।” (সহীহ বুখারী #২০৪৭, সহীহ মুসলিম #২৪৯৩)

Check Also

হযরত উমর (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর দৃষ্টিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ‎‎(রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সম্মানিত অবস্থান

كان سيدنا عمر يقول عن سيدنا عبد الله بن عباس رضي الله عنهما: ذلكم فتى …