হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর মদীনা মুনাওয়ারায় ফতোয়া প্রদান করা

قال سيدنا كعب بن مالك رضي الله عنه: كان معاذ بن جبل يفتي الناس (ويرشدهم) بالدينة في حياة النبي صلى الله عليه وسلم وأبي بكر رضي الله عنه (من حياة الصحابة ٢/٤٨)

হযরত কাব বিন মালিক (রাদ্বীয়াল্লাহু আনহু) উল্লেখ করেছেনঃ

“মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু), রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এর জীবদ্দশায় এবং আবু বকর (রাদ্বীয়াল্লাহু ‘আনহু)-এর জীবদ্দশায় মদীনা মুনাওয়ারায় ফতোয়া দিতেন (এবং জনগণকে পথপ্রদর্শন করতেন)।” (হায়াতুস সাহাবাহ ২/৪৮)‎

হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর দুনিয়ায় শেষ মুহূর্ত

রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) উল্লেখ করেছেন, “যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে, সে শহীদ হিসেবেই মৃত্যুবরণ করে।”

হযরত উমর (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর খিলাফতের সময়, হিজরতের ১৭তম বছরে শামে আমওয়াসের মহামারী আঘাত হানে। এই মহামারীতে শামের মুসলিমদের নেতা হযরত আবু উবাইদাহ (রাদ্বীয়াল্লাহু আনহু) আক্রান্ত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পূর্বে তিনি হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-কে তাঁর উত্তরাধিকারী নিযুক্ত করে যান।

হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু) লোকদের উদ্দেশে ভাষণ দিলেন এবং নিম্নোক্ত খুতবা প্রদান করলেন, “হে লোকসকল! এই মহামারী তোমাদের জন্য এক রহমত! এটি তোমাদের নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর দোয়া এবং এর মাধ্যমেই তোমাদের পূর্বে নেককার লোকেরা মৃত্যুবরণ করেছিলেন! নিশ্চয়ই মুয়ায আল্লাহ তা’আলার কাছে দোয়া করে যেন সে ও তাঁর পরিবার এই মহামারীর অংশীদার হয়।”

এর কিছুদিন পরেই, মসজিদ থেকে বাড়ি ফিরে হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু) দেখতে পেলেন যে তাঁর ছেলে অসুস্থ এবং মহামারীতে আক্রান্ত। তিনি তাঁর সেবা-শুশ্রূষা করতে থাকলেন, অবশেষে সে মৃত্যুবরণ করল।

কিছু বর্ণনা অনুযায়ী, তাঁর দুই মেয়েও এই মহামারীতে মারা যান।

এরপর, হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু) নিজেও এই মহামারীর সময় অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। অসুস্থতার শুরুতে, যখন তিনি তাঁর হাতে ঘা দেখতে পেলেন, যা ছিল এই মহামারীর লক্ষণ, তখন তিনি আনন্দ ও খুশিতে নিজের হাতের দিকে তাকিয়ে বললেন, “আমি এর (এই মহামারীর অংশ যা আমাকে অসুস্থ করেছে) বিনিময়ে অন্য কিছু নিতে প্রস্তুত নই, এমনকি আরবের লাল উটের বিনিময়ও নয় (যা আরবদের মতে অত্যন্ত মূল্যবান সম্পদ বলে মনে করা হত)!”

এরপর হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু) দুনিয়া থেকে বিদায় নেন।

(কাশফুল আস্তার #৩০৪২, আল বিদায়া ওয়ান নিহায়া ১০/৪৩, আত তাবাকাতুল কুবরা ৩/৪৪১, সিয়ারু আ’লামীন নুবালা ৩/২৮৮)

Check Also

মৃত্যুকালে হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর ভয়

لما حضرت سيدنا معاذا رضي الله عنه الوفاة، جعل يبكي، فقيل له: أتبكي (لا حاجة …