অসুস্থদের সাথে দেখা করার সুন্নত ও আদব – ৪

অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার দোয়া

দোয়া এক

لَا بَأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللهُ

চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ইনশাআল্লাহ এই অসুস্থতার মাধ্যমে তুমি পরিশুদ্ধ ও পবিত্র হয়ে যাবে।

(অর্থাৎ, তোমার চিন্তা বা ভয় করার কোনো প্রয়োজনই নেই। তুমি কেবল একটি পরিশুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ। আধ্যাত্মিকভাবে, তুমি তোমার পাপ থেকে পরিশুদ্ধ হচ্ছ এবং শারীরিকভাবে, তোমার শরীর বিষাক্ত পদার্থ থেকে পরিশুদ্ধ হচ্ছে। সুতরাং, যখন এই অসুস্থতা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে একটি ছদ্মবেশী রহমত হিসেবে তোমার কাছে এসেছে, তখন তোমার চিন্তা ও দুঃখ করার কোনো প্রয়োজন নেই)।[1]

দোয়া দুই

নিম্নোক্ত দোয়াটি সাতবার পড়া:

أَسْألُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ

আপনাকে সুস্থ করার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহ তা‘আলা, মহান আরশের রবের কাছে প্রার্থনা করছি।

হযরত ইবনে আব্বাস (রাদ্বীয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেন যে, হযরত রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির ওপর সাতবার এই দোয়াটি পাঠ করবে, যার ওই রোগে মৃত্যু অবধারিত নয়, আল্লাহ তাকে সেই রোগ থেকে সুস্থ করে দেবেন:

أَسْألُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ [2]


[1] صحيح البخاري، الرقم: 5656

[2] سنن أبي داود، الرقم: 3106، سنن الترمذي، الرقم: 2083، وقال: هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث المنهال بن عمرو

Check Also

দোয়ার সুন্নত এবং আদাব – পঞ্চম খন্ড

দোয়ার সুন্নাত ও আদব ১. আল্লাহর প্রশংসা করে এবং হযরত নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর …