হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু ‘আনহু)-এর প্রতি রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর ভালোবাসা’

قال سيدنا عمرو بن العاص رضي الله عنه: سأحدثك برجلين (معينين) مات رسول الله صلى الله عليه وسلم وهو يحبهما عبد الله بن مسعود وعمار بن ياسر (مسند أحمد، الرقم: ١٧٨٠٧)

একবার হযরত আমর বিন আস (রদ্বীয়াল্লাহু আনহু) এক ব্যক্তিকে বললেনঃ

“আমি আপনাকে এমন দুইজন নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে অবহিত করছি যারা রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) এই অবস্থায় এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন যে তাদের প্রতি তাঁর বিশেষ ভালবাসা ছিল। তারা হলেন: আম্মার বিন ইয়াসির এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু ‘আনহুমা)। (মুসনাদে আহমাদ #১৭৮০৭)‎

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু আনহু)-কে কুরআন মাজীদ তিলাওয়াত করতে বললেন

একবার রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বনী জাফর গোত্রের (আনসারদের একটি গোত্র) কাছে এলেন। মিম্বরে বসে তাঁদেরকে সম্বোধন করার সময় তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু আনহু)-কে বললেন, “আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও।”

অত্যন্ত বিনয়ের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু আনহু) রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-কে বললেন, “হে আল্লাহর রসুল, আমি কি আপনাকে তিলাওয়াত করে শোনাব, অথচ কুরআন মাজীদ আপনার উপরই অবতীর্ণ হয়েছিল?”

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) বললেন, “আমি নিজে ছাড়া অন্য কারো কণ্ঠে এর তিলাওয়াত শুনতে চাই।”

এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু আনহু) সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন, আর রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) মনোযোগ সহকারে তাঁর তিলাওয়াত শুনছিলেন। যখন তিনি সূরা নিসার একচল্লিশতম আয়াতে পৌঁছেন:

فَكَيفَ إِذا جِئنا مِن كُلِّ أُمَّةٍ بِشَهيدٍ وَجِئنا بِكَ عَلىٰ هٰؤُلاءِ شَهيدًا

“তাহলে কেমন হবে যখন আমরা প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী আনব এবং আপনাকে [হে মুহাম্মদ] এই লোকদের বিরুদ্ধে একজন সাক্ষী হিসাবে নিয়ে আসব?”‎

রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁকে বললেন, “তুমি এখন তিলাওয়াত বন্ধ করতে পারো।”

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রদ্বীয়াল্লাহু আনহু) যখন রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর মুবারক মুখমন্ডলের দিকে তাকালেন, তখন তিনি দেখতে পান যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর মুবারক চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে (এই কারণে যে, আল্লাহ তা‘আলা হযরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম কে কিয়ামতের দিন সম্মানিত সম্মান ও সুউচ্চ মর্যাদা দান করবেন, যেমনটি উপরের আয়াতে উল্লেখ করা হয়েছে)। (সহীহ বুখারী #৫০৫৫, ফাতহুল বারী ৯৯/৯)‎

Check Also

হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু) এর কুরআন মাজীদের জ্ঞান

ذات مرة، أمر رسول الله صلى الله عليه وسلم الصحابة رضي الله عنهم قائلا: استقرئوا …