
ذات مرة، أثنى سيدنا جابر رضي الله عنه على سيدنا معاذ بن جبل رضي الله عنه فقال: كان معاذ بن جبل من أحسن الناس وجها، وأحسنهم خلقا، وأسمحهم كفا (السنن الكبرى، الرقم: ١١٢٧١)
একবার হযরত জাবির (রাদ্বীয়াল্লাহু আনহু) হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর প্রশংসায় নিম্নোক্ত কথাগুলো উল্লেখ করেন। তিনি বলেন:
“মুয়ায বিন জাবাল ছিলেন মানুষের মধ্যে অন্যতম সুদর্শন, সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং সবচেয়ে উদার ব্যক্তি।” (আস সুনান আল কুবরা #১১২৭১)
হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর সুন্দর গুণাবলী
ফারওয়াহ বিন নওফেল (রহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, একবার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু) সম্পর্কে কথা বলেন এবং তাঁর গুণাবলীর জন্য তাঁর খুব প্রশংসা করেন। তিনি বলেন:
إن معاذا كان أمة قانتا لله حنيفا
“মুয়ায (বিন জাবাল) ছিলেন একজন উম্মত (সরল পথের পথপ্রদর্শক নেতা), এবং তিনি নিজে আল্লাহ তা‘আলার ইবাদত ও আনুগত্যে সম্পূর্ণরূপে নিবেদিত ছিলেন। তিনি সরল পথ থেকে কোনোভাবেই বিচ্যুত না হয়ে অবিচল থাকতেন।”
যখন ফারওয়াহ বিন নওফেল (রহিমাহুল্লাহ) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর এই মহান প্রশংসা শুনলেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আমি মনে মনে ভাবলাম, সম্ভবত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) ভুল করেছেন (হযরত মুয়ায রাদ্বীয়াল্লাহু আনহু-এর প্রশংসা করতে গিয়ে) কারণ এরকম প্রশংসা কুরআন মাজিদে হযরত ইব্রাহীম আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়। তিনি বলছেন,
إن إبراهيم كان أمة قانتا لله حنيفا
সম্ভবত, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু আনহু) ফারওয়াহ ইবনে নওফেলের বিস্ময় বুঝতে পেরেছিলেন, তাই তিনি তাঁকে উল্লেখ করে বলেছিলেন, “আপনি কি জানেন “উম্মাহ” এবং “কানিত” বলতে কী বোঝায়? {যেমনটি কুরআন মাজীদে হযরত ইব্রাহিম (আলাইহিস সালাম)-এর প্রশংসায়ও উল্লেখ করা হয়েছে}?” আমি উত্তর দিলাম, “আল্লাহই সবচেয়ে ভালো জানেন।”
এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু ‘আনহু) আমাকে বললেন, “উম্মাহ বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে মানুষকে ভালো শিক্ষা দেয় (এবং দ্বীনের দিকে পথ দেখায়); এবং কানিত বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে সর্বদা আল্লাহ তা’আলা এবং তাঁর রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর অনুগত থাকে। এই গুণগুলো মুয়ায ইবনে জাবালের মধ্যে পাওয়া যেত। তাঁকে সর্বদা মানুষকে দ্বীন শিক্ষা দিতে দেখা যেত, এবং একই সাথে তিনি আল্লাহ তা’আলা ও তাঁর রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)-এর প্রতি অবিচল, অনুগত ও বশ্যতা স্বীকার করে থাকতেন।”
এই কথাগুলো বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বীয়াল্লাহু ‘আনহু) ফারওয়াহ ইবনে নওফেলকে ব্যাখ্যা করলেন যে, হযরত মুয়ায ইবনে জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু এই দুটি সুন্দর গুণে হযরত ইব্রাহিম (আলাইহিস সালাম)-এর অনুরূপ ছিলেন এবং একারণে তিনিও তাঁর জীবনে এই দুটি সুন্দর গুণ ধারণ করার জন্য প্রশংসার যোগ্য ছিলেন।
Alislaam – বাংলা