
ذات مرة، مدح رسول الله صلى الله عليه وسلم سيدنا معاذ بن جبل رضي الله عنه فقال: نعم الرجل معاذ بن جبل (سنن الترمذي، الرقم: ٣٧٩٥)
একবার, রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর প্রশংসা করে বলেছেন:
“মুয়ায বিন জাবাল একজন চমৎকার ব্যক্তি।” (সুনানে তিরমিযী #৩৭৯৫)
হযরত ময়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু)-এর প্রতি রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম)-এর ভালোবাসা
হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, একবার নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) আমার হাত ধরে আমাকে বললেন, “হে মুয়ায!” উত্তরে আমি বললাম, “আমি আপনার সেবায় নিয়োজিত।”
এরপর রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) আমাকে বললেন, “নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি (আল্লাহ তা’আলার জন্য)।” হযরত মুয়ায বিন জাবাল (রাদ্বীয়াল্লাহু আনহু) উত্তর দিলেন, “আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি।”
অতঃপর রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁকে বললেন, “আমি কি তোমাকে প্রত্যেক সালাতের পর পাঠ করার একটি দোয়া শিখিয়ে দেব?”
হযরত মুয়ায (রাদ্বীয়াল্লাহু আনহু) বললেন, “হ্যাঁ, (হে আল্লাহর রসুল, অনুগ্রহ করে আমাকে শিখিয়ে দিন)।”
রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসল্লাম) তাঁকে বললেন, “হে মুয়ায! আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে, প্রত্যেক (ফরজ) সালাতের পর এই দোয়া কখনো ত্যাগ করো না।
اَللّهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكْ
হে আল্লাহ! আমি আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং ভালভাবে আপনার উপাসনা করতে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনুরোধ করছি।
(আল আদাবুল মুফরাদ #৬৯০ ও সুনানে আবি দাউদ #১৫২২)
Alislaam – বাংলা